বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ডান হাতের আঙুলের চোটে মিরপুর টেস্টে নেই মুশফিক

বাংলাদেশে প্রথম সফরে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক

Reporter Name / ৫১ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বাংলাদেশে প্রথমবারের মতো বেড়াতে এসে চরম ভোগান্তির শিকার হয়েছেন জার্মানির নাগরিক কিরিল লেন্ডার উইবার। গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার সময় নিজের ম্যাকবুক ও ক্যামেরা হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। ভুক্তভোগী পর্যটক জানান, এটিএম বুথে টাকা তুলতে যাওয়ার সময় তিনি নিজের জিনিসপত্র এক ব্যক্তির কাছে রেখেছিলেন, যিনি নিজেকে রেলওয়ের কর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন। ফিরে এসে তিনি দেখেন সেই ব্যক্তি ও তার মূল্যবান মালামাল উধাও। পরে জানা যায়, ওই ব্যক্তি আসলে রেলওয়ে কর্মকর্তা নন। সর্বশেষ পরিস্থিতি খুব একটা ভালো নয়।’। তবে আশা করছি, আমার জিনিসপত্র ফিরে পাব।’।

ঘটনার পর কিরিল নাটোর থানায় বিষয়টি অবহিত করেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজের অসহায় পরিস্থিতির কথা জানিয়ে তিনি বলেন, ল্যাপটপে তার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য ও ডেটা রয়েছে। তিনি বর্তমানে পুলিশের সহযোগিতার ওপর ভরসা করছেন। কিরিল বলেন, যদিও কাজটি কঠিন, তবুও পুলিশ যেভাবে কাজ করছে তাতে তিনি ধীরে ধীরে সঠিক অবস্থানের কাছাকাছি পৌঁছানোর বিষয়ে আশাবাদী। বর্তমানে তাকে রাজশাহী রেলওয়ে স্টেশনের একটি হোটেলে থাকার ব্যবস্থা করে পুলিশি নিরাপত্তা ও খাবার সরবরাহ করা হচ্ছে।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ঘটনার পর থেকে জেলা পুলিশ, সান্তাহার জিআরপি এবং রাজশাহী রেলওয়ে পুলিশ ল্যাপটপটি উদ্ধারে সমন্বিত অভিযান চালাচ্ছে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ল্যাপটপটির অবস্থান প্রথমে রাজশাহীর রেলগেট ও পরে মহিলা কলেজের আশেপাশের এলাকায় শনাক্ত করা হয়। এর পরই ডিবি ও র‍্যাবের সহায়তায় বিভিন্ন মেস, স্থানীয় বাসিন্দা এবং কেয়ারটেকারদের বিষয়টি জানিয়ে সতর্ক করা হয়েছে। ল্যাপটপে সিম না থাকায় সুনির্দিষ্ট অবস্থান পাওয়া চ্যালেঞ্জিং হলেও সম্ভাব্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছে যেন এটি বিক্রি হতে না পারে। গত কয়েক ঘণ্টা ধরে পুলিশ নিশ্চিত কোনো অবস্থান শনাক্ত করতে পারেনি। রাতে ল্যাপটপটির অবস্থানেরও কোনো পরিবর্তন দেখা যায়নি।

ওসি আরও জানান, বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি ল্যাপটপটির অবস্থান পাওয়া যায়। ওই সময় স্টেশনে তিতুমীর ও বনলতা এক্সপ্রেস ট্রেন দুটি ছিল। তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশ ট্রেন দুটিতে তল্লাশি চালালেও ল্যাপটপ বা ক্যামেরা উদ্ধার করা সম্ভব হয়নি। তবুও বিদেশি এই মেহমানের মালামাল ফিরিয়ে দিতে পুলিশ তৎপর রয়েছে এবং সঠিক লোকেশন পাওয়া গেলে উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা