বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি

বাংলাদেশে নতুন বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

Reporter Name / ৪৫ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের লজিস্টিকস খাতের উন্নয়ন এবং বন্দর অবকাঠামো আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডকে নতুন বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে মূলত বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা এবং লজিস্টিকস খাতের সার্বিক উন্নয়ন নিয়ে বিশদ আলোচনা হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল আধুনিকায়ন ও পরিচালনার জন্য দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। এই চুক্তির আওতায় টার্মিনাল ও এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ডের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্ব পালন করবে ডিপি ওয়ার্ল্ড।

প্রকল্পটির সফল বাস্তবায়ন টার্মিনালের কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের সামগ্রিক লজিস্টিকস সক্ষমতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্রি ট্রেড জোন বা মুক্ত বাণিজ্য অঞ্চল এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনের ক্ষেত্রে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদলের নতুন বিনিয়োগের আগ্রহ সম্পর্কে জানতে চেয়েছেন। জবাবে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিরা এসব সম্ভাবনাময় খাতে বিনিয়োগ ও সহযোগিতার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন।

পরিশেষে, প্রধানমন্ত্রী ডিপি ওয়ার্ল্ডসহ আন্তর্জাতিক সব বিনিয়োগকারীকে বাংলাদেশের ক্রমবর্ধমান লজিস্টিকস ও বন্দর খাতে বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ এবং লজিস্টিকস ব্যবস্থাকে আরও দক্ষ ও আধুনিক করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার ওপর বৈঠকে বিশেষ গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা