ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে শনিবার মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভে অংশ নিতে গিয়ে আটক হয়েছেন বলিউড তারকা ইমরান খান। মুম্বাই পুলিশ তাকে আটক করে নিজেদের হেফাজতে নিয়েছে। আটকের পর পুলিশের গাড়ির ভেতর থেকেই ইমরান খান একটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। তিনি দেশটির তারকা অভিনেতা আমির খানের ভাগ্নে। এতে দেখা যাচ্ছে, আটক হওয়ার পরও আতঙ্কিত হননি তিনি।
বিক্ষোভের আয়োজক ‘ককরোচ পার্টি’র পক্ষ থেকে দাবি করা হয়েছে, আগস্ট ক্রান্তি ময়দানে জমায়েত করার জন্য তারা পুলিশের কাছে আগে থেকেই ইমেইল পাঠিয়ে অনুমতি চেয়েছিলেন। তবে পুলিশের পক্ষ থেকে কোনো সাড়া বা উত্তর পাওয়া যায়নি। উল্টো সেখানে কাউকে পৌঁছাতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে মুম্বাই পুলিশের ভাষ্যমতে, আগস্ট ক্রান্তি ময়দানে কোনো ধরণের জমায়েত বা বিক্ষোভ করার জন্য তারা কাউকে কোনো অনুমতি প্রদান করেনি। শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ পার্টি বিক্ষোভের আয়োজন করে। কিন্তু পুলিশের কাছ থেকে এ নিয়ে কোনো জবাব দেওয়া হয়নি। রাজধানী দিল্লির যন্তরমন্তরে এদিন সবচেয়ে বড় বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। কারণ মুম্বাই হাইকোর্ট শুধুমাত্র আজাদ ময়দানে বিক্ষোভের অনুমতি দিয়েছেন।
এদিকে, বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইমরান খান। তিনি বলেছেন, ভারতের তরুণরা, তোমাদের নিয়ে আমি গর্বিত। আন্দোলন অব্যাহত রাখো। আমরা তোমাদের পাশে দাঁড়াচ্ছি। উল্লেখ্য যে, দিল্লিতে আন্দোলনরত তরুণদের প্রতি সমর্থন জানিয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। সূত্র জানিয়েছে, ইমরান খান এখনো পুলিশের জিম্মাতেই রয়েছেন।