বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

প্রশ্ন ফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা

Reporter Name / ৫৭ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ১০ অক্টোবর শনিবার বেলা ১১টায় এই পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পরীক্ষাটি স্থগিত করার ঘোষণা দেয়। স্থগিতকৃত এই নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় আগামী ১৬ অক্টোবর শুক্রবার বিকেল ৩ ঘটিকায় প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। এ ঘটনায় রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। উক্ত তদন্ত কমিটিকে আগামী তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ কমিটির আহ্বায়ক ও যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) যুগ্ম সচিব ডিএম আতিকুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে, প্রশ্নফাঁসের পুরো ঘটনাটি খতিয়ে দেখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি বিষয়টি গুরুত্বের সাথে যাচাই-বাছাই করছে এবং পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে বিষয়টি পুনরায় অবহিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা