বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের পশ্চিম ছাতনী গ্রামে আবু বকর সিদ্দিক নামের দশ বছর বয়সী এক মাদরাসাছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সে স্থানীয় ছাতনী দারুল উলুম হাফিজিয়া ও নূরানী মাদরাসার শিক্ষার্থী। ঘটনার পর থেকে শিশুটিকে খুঁজে না পাওয়ায় তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছে। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের পশ্চিম ছাতনী গ্রাম থেকে আবু বকর সিদ্দিক (১০) নামের এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। সন্তানকে হারিয়ে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন স্বজনেরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার মাদরাসা বন্ধ থাকায় আবু বকর বাড়িতেই ছিল। সকালে ছোট ভাইয়ের সঙ্গে দুষ্টুমি ও ঝগড়ার এক পর্যায়ে মায়ের কাছে বকুনি খায় সে। এর কিছুক্ষণ পরই আনুমানিক সকাল ১০টা থেকে ১১টার মধ্যে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। সকালে ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলার একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও দুষ্টুমি হয়।
ঘটনার সময় শিশুটির বাবা রায়হান হোসেন বাড়িতে ছিলেন না। বিকেলে বাড়ি ফিরে তিনি ছেলের নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারেন। পরিবার থেকে অনুরোধ জানানো হয়েছে, শিশুটির সন্ধান পাওয়া গেলে তার বাবার মোবাইল নম্বরে (০১৩২৮-৩৯৫৬৮৫) যোগাযোগ করার জন্য।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, বিষয়টি তার জানা নেই। নিখোঁজ শিশুটির পরিবার থেকে এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোনো লিখিত জিডি বা অভিযোগ দায়ের করা হয়নি।