বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ডান হাতের আঙুলের চোটে মিরপুর টেস্টে নেই মুশফিক

মক্কা চুক্তি ঘিরে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

Reporter Name / ৪০ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সৌদি আরবে ওমরাহ পালন এবং তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১১ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, তুরস্ক সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হয়েছে। ওই আলোচনায় মক্কা চুক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে।

তুরস্কের সঙ্গে বাংলাদেশের শিক্ষা ও তৈরি পোশাক শিল্প খাতের সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান জামায়াত আমির। গত ৭ অক্টোবর ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ অংশ নিতে তিনি তুরস্ক সফরে গিয়েছিলেন। শফিকুর রহমান বলেন, এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের মূল লক্ষ্য ছিল বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করা। বর্তমান বিশ্বের চলমান অস্থিরতা নিয়েও তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা