বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

বার্সেলোনা মেসির চেয়েও বড়, সাবেক সভাপতির কড়া বার্তা

Reporter Name / ৩১ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দীর্ঘ সময় বার্সেলোনায় কাটিয়ে ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন লিওনেল মেসি। ২০২১ সালে আকস্মিকভাবেই বার্সা ছাড়তে হয় তাকে। তার এই বিদায় নিয়ে এখনো বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা রয়েছে। এবার বিষয়টি নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করলেন বার্সেলোনার সাবেক সভাপতি হোয়ান গাসপার্ট। তিনি স্পষ্টভাবে বলেছেন, মেসির সামর্থ্য বা প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন থাকার অবকাশ নেই, তবে বার্সেলোনা যেকোনো খেলোয়াড়ের চেয়ে অনেক বড়।

বেইন স্পোর্টসের সাথে আলাপকালে গাসপার্ট বলেন, ক্লাবের বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তার সাথে মেসির সম্পর্ক বা টানাপোড়েন যেমনই থাকুক না কেন, আর্জেন্টাইন সুপারস্টারের উচিত বার্সেলোনায় ফিরে সমর্থকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়া। তার মতে, ক্লাবের সভাপতি হিসেবে বর্তমানে যিনিই দায়িত্বে থাকুন, মেসির জন্য ক্লাবটি সবসময়ই ঊর্ধ্বে থাকা উচিত।

গাসপার্ট আরও সতর্ক করে দিয়ে বলেন, মেসি যদি লাপোর্তার শাসনামলে ফিরতে না চান এবং পরবর্তী সভাপতির আমলের অপেক্ষায় থাকেন, তবে তিনি এমন উদ্যোগের সরাসরি বিরোধিতা করবেন। তিনি মনে করেন, ব্যক্তিগত মান-অভিমান ভুলে ক্লাবের বৃহত্তর স্বার্থে ও ভক্তদের সম্মান জানাতে মেসির ফিরে আসা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা