বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার জামায়াতের

Reporter Name / ৪০ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার উত্তর জামষাইট গ্রামে প্রয়াত বিএনপি নেতা সাইফুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় জামায়াতে ইসলামী। গত মঙ্গলবার বিকেলে মৃত এই বিএনপি নেতার বাড়িতে গিয়ে তার বিধবা স্ত্রী ঝুমা আক্তারের হাতে স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্যে একটি সেলাই মেশিন তুলে দেন জামায়াতের স্থানীয় নেতারা। জানা গেছে, সাইফুল ইসলাম বনগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুর পর পরিবারটি আর্থিক সংকটে পড়লে, তাদের জীবিকার পথ সুগম করতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।

সেলাই মেশিন হস্তান্তরের সময় কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক মাওলানা আবু ইছা, ইউনিয়ন প্রচার সেক্রেটারি হাফিজুর রহমান ও ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী উপস্থিত ছিলেন। এছাড়াও পেশাজীবী ইউনিয়নের সভাপতি মো. কামাল উদ্দিন এবং সমাজসেবক চেরাগ আলী ও মো. মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। উপহার প্রদানের আনুষ্ঠানিকতা শেষে প্রয়াত সাইফুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

স্বামীর স্মৃতিচারণ করে ঝুমা আক্তার বলেন, তার স্বামী বিএনপির ওয়ার্ড সভাপতি ছিলেন। রাজনৈতিক পরিচয় ভিন্ন হলেও জামায়াতে ইসলামী দল-মতের ঊর্ধ্বে উঠে যেভাবে তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে, তাতে তিনি কৃতজ্ঞ। ঝুমা আক্তার আরও জানান, তাদের তিনটি মেয়ে রয়েছে এবং এই সেলাই মেশিনটি তাদের পরিবারের জন্য একটি বড় প্রাপ্তি। মানুষের বিপদে দল-মত নির্বিশেষে পাশে দাঁড়ানোর মানসিকতাকে তিনি সাধুবাদ জানিয়েছেন। তার মতে, বিপদের সময়ে এই মানবিক সহায়তার নজির সবার জন্য অনুপ্রেরণাদায়ক। এমন সহযোগিতা আমার পরিবারের জন্য অনেক বড় প্রাপ্তি। মানুষের বিপদে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কোনো দলীয় ভেদাভেদ থাকা উচিত নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা