বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে এবি পার্টির প্রতিনিধিদলের সাক্ষাৎ

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর একটি প্রতিনিধিদল বুধবার গুলশানে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে গিয়ে দেশটির হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে দলটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মেডিক্যাল ট্যুরিজম এবং সাংস্কৃতিক বিনিময়ের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মক্কা চুক্তিতে পাকিস্তানের অন্তর্ভুক্তির বিষয়টিও আলোচনার টেবিলে স্থান পেয়েছে। উভয় পক্ষই পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তাঁর ব্যক্তিগত বাসভবনে অতীতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় এবি পার্টির নেতৃবৃন্দের সহমর্মিতা ও খোঁজখবর নেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং এ দেশের মানুষের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রগুলো আরও প্রসারিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকটিতে পাকিস্তান হাইকমিশনের পক্ষে ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ উপস্থিত ছিলেন। এবি পার্টির পক্ষ থেকে চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সাথে আরও অংশ নেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূঁইয়া, আবদুল্লাহ আল মামুন রানা এবং ব্যারিস্টার আব্বাস ইসলাম খান। সৌহার্দ্যপূর্ণ এই আলোচনার মাধ্যমে উভয় পক্ষ ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা