মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর।
সৌদি আরব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, মক্কার এক মসজিদে অনৈতিক কাজ করার দায়ে নাজিরুল ইসলাম আব্দুল বাসির এবং সিঁতি আক্তার নামের দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড গত বুধবার কার্যকর করা হয়েছে। নিরাপত্তা কর্তৃপক্ষ ঘটনার পর পরই তাদের আটক করে এবং তদন্তের পর আদালতে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দেওয়া হয়। আদালত তাদের দোষী সাব্যস্ত করে তাজিরের আওতায় মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা পরবর্তী উচ্চ আদালত এবং রাজকীয় আদেশের মাধ্যমে নিশ্চিত করা হয়। মন্ত্রণালয় সৌদি সরকারের নিরাপত্তা বজায় রাখার দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে এবং মসজিদের পবিত্রতা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার সতর্কতা দিয়েছে।
I AM A
JOURNALIST, MD: ISHAQ HOSSAIN (SAJEEB)
THE,FOUNDER, EDITOR,AND PUBLISHER OF SOTTYERALO24.COM