বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ৫

Reporter Name / ২৩ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের ইনানীর পাটোয়ারটেক সমুদ্রসৈকত সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে রিসোর্টটিতে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে রিসোর্টটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে এবং পর্যটকসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। মৃত ব্যক্তিরা সবাই পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার পরপরই রিসোর্ট কর্তৃপক্ষের সবাই এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা