বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক ও ম্যানেজারসহ মামলা, আটক ১

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের উখিয়ার পাটোয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে করা এই মামলায় রিসোর্টের মালিক তানভীর আহমদ এবং ম্যানেজার মোহাম্মদ সুমনকে আসামি করা হয়েছে। শনিবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এজাহারে নাম থাকা ম্যানেজার মোহাম্মদ সুমনকে ইতিমধ্যে আটক করে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে মালিকসহ অন্য কোনো ব্যক্তিকে এই ঘটনায় আসামি করা হয়েছে কি না, সে বিষয়ে ওসি বিস্তারিত কিছু জানাননি।

অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ব্যক্তিদের মরদেহ হস্তান্তরের আগে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। ওসি আতিকুর রহমান মজুমদার জানান, অগ্নিকাণ্ড পরবর্তী পরিস্থিতি ও নিখোঁজ ব্যক্তিদের নিয়ে কোনো বিভ্রান্তি এড়াতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিচয় শনাক্ত হওয়ার পরই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, এই প্রক্রিয়ার অংশ হিসেবে কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে নমুনা সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজনে ঢাকা থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এনে কক্সবাজারেই ডিএনএ পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা