বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

রাশিয়ার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’

Reporter Name / ২৮ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষার্থী চলচ্চিত্র উৎসব ‘ভিজিআইকে আন্তর্জাতিক শিক্ষার্থী উৎসব’-এ জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিনেমা এই উৎসবে অংশ নিয়ে দেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করল।

প্রযোজনা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া নিশ্চিত করেছে, বিশ্বের সর্বপ্রথম চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠান রাশিয়ার ‘গেরাসিমভ ইনস্টিটিউট অব সিনেমাটোগ্রাফি’ আয়োজিত এই উৎসবের ৪৬তম আসরে প্রতিদ্বন্দ্বিতা করবে ছবিটি। আগামী ১৬ থেকে ২০ নভেম্বর রাশিয়ার মস্কোতে এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে।

ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন গোলাম রাব্বানী ও জহিরুল ইসলাম। গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন চা-বাগানের শ্রমিকের মেয়ে নিশি, বিশ্বজিৎ, গণেশ ও ভারতী। এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রসঙ্গে নির্মাতা গোলাম রাব্বানী বলেন, “বাংলা সিনেমার ইতিহাসে ‘নিশি’ একের পর এক রেকর্ড গড়ছে, যা সত্যিই আনন্দের। এই অর্জন শুধু আমার নয়, বরং আমাদের ফিল্মের ইতিহাসকে বিশ্ব দরবারে সমৃদ্ধ করবে।”

উল্লেখ্য, ‘নিশি’ এর আগেও একাধিক আন্তর্জাতিক সাফল্য পেয়েছে। প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের ৩৫তম এমা অ্যাওয়ার্ড জয়ের পাশাপাশি গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরেও পুরস্কার জিতেছিল স্বল্পদৈর্ঘ্য এই ছবিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা