বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ডান হাতের আঙুলের চোটে মিরপুর টেস্টে নেই মুশফিক

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য জানতে চিঠি কনস্যুলেটের

Reporter Name / ৩৭ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মামলার বিস্তারিত তথ্য ও সাজার কারণ আনুষ্ঠানিকভাবে জানতে চেয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। দেশটির পররাষ্ট্র দপ্তরে গত বৃহস্পতিবার, ১৫ অক্টোবর এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কনস্যুলেটের দায়িত্বশীল কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

সৌদি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত বুধবার, ১৪ অক্টোবর নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তার নামের ওই দুই বাংলাদেশির দণ্ড কার্যকর করা হয়। তবে এই বিচারপ্রক্রিয়া কিংবা দণ্ড কার্যকরের বিষয়ে কোনো ধরনের কূটনৈতিক পত্র বা আনুষ্ঠানিক তথ্য সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ মিশনকে আগে থেকে জানায়নি।

কনস্যুলেটের একজন কর্মকর্তা জানান, গণমাধ্যমে খবরটি প্রকাশের পর বিষয়টি নজরে আসে। এরপরই অভিযুক্তদের বিরুদ্ধে আনীত সুনির্দিষ্ট অভিযোগ, মামলার বিবরণ, আদালতের রায় এবং দণ্ড কার্যকরের পূর্ণাঙ্গ তথ্য চেয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত স্বচ্ছ ধারণা পেতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা