বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার

রাষ্ট্রপতি: পেশাগত স্বার্থ সংরক্ষণে সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে

Reporter Name / ২৯ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

গণমাধ্যমকে গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ হিসেবে অভিহিত করে পেশাগত স্বার্থ রক্ষা ও সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। ১৯ অক্টোবর সোমবার দুপুরে বঙ্গভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সাংবাদিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি অন্যায্যভাবে চাকরিচ্যুতি রোধ, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং সাংবাদিকদের ওপর হওয়া সহিংসতার বিচার নিশ্চিত করতে পেশাদার সংগঠনগুলোকে আরও জোরালো ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। রাষ্ট্রপতির মতে, সাংবাদিকদের নিজেদের অধিকার আদায় ও পেশার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।

প্রতিনিধিদলটি এ সময় ডিআরইউ আয়োজিত ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলন ও সংগ্রামকালীন সময়ে ডিআরইউ প্রাঙ্গণে নিজের বিভিন্ন স্মৃতিচারণ করেন রাষ্ট্রপতি। সাংবাদিকদের সাহসী ভূমিকার প্রশংসা করে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকের সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেসসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা