বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি

অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালার রিমান্ড

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

স্বর্ণ ও হীরা সংগ্রহের আড়ালে প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ টাকা অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য।

তদন্ত কর্মকর্তা ও সিআইডির উপ-পরিদর্শক মো. আশরাফুল হাসান জিজ্ঞাসাবাদের স্বার্থে আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ১৯ অক্টোবর সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।

সিআইডির তথ্য অনুযায়ী, গুলশান থানায় দায়ের করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের এই মামলায় দিলীপের বিরুদ্ধে ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে। এর আগেও ৩ সেপ্টেম্বর ২০২৪ সালে স্বর্ণ চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে র‍্যাব তাকে গ্রেফতার করেছিল। উল্লেখ্য, দিলীপ কুমার আগরওয়ালা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা