বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি

প্রধানমন্ত্রী জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় তলব

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর করবেন। তবে এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরের সময় জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী উপস্থিত থাকছেন না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তাকে টোকিও থেকে ঢাকায় তলব করা হয়েছে। রাষ্ট্রদূত দাউদ আলী গত এক সপ্তাহ ধরে ঢাকায় অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানায়, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরার নির্দেশ দিয়েছে।

রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর সফরকালীন কূটনৈতিক বিষয়াবলি এবং সার্বিক সমন্বয় ও প্রস্তুতির দায়িত্ব পালনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার) মো. নজরুল ইসলামকে টোকিও পাঠানো হয়েছে। তিনি বুধবার (২২ অক্টোবর) জাপানে পৌঁছেছেন এবং প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবেন। প্রধানমন্ত্রীর সফর চলাকালে টোকিওতে থেকে তিনিই দ্বিপক্ষীয় বিষয়গুলোর তদারকি ও কূটনৈতিক সহায়তার মূল দায়িত্ব পালন করবেন।

সাধারণত কোনো দেশের রাষ্ট্রপ্রধানের সফরের সময় সেখানে নিয়োজিত রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনার নজির খুবই বিরল।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের এক কর্মকর্তা জানান, উচ্চপর্যায়ের এই সফরের প্রাক্কালে রাষ্ট্রদূতকে সরানোর ঘটনাটি অস্বাভাবিক এবং এর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। কী কারণে ফেরানো হয়েছে তা বলতে পারবো না।

প্রসঙ্গত, ১৫তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মো. দাউদ আলী রোমানিয়ায় দায়িত্ব পালন শেষে জাপানে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন। চলতি বছরের ৭ ডিসেম্বর তার অবসরে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।

জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অনুষ্ঠিত হতে যাওয়া এই সফরে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান সেদেশের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। বৈঠক শেষে জাপানি প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। সফরটি দুই দেশের বিদ্যমান কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার একটি সময়োপযোগী সুযোগ তৈরি করবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সফরকালে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ইপিএ বাস্তবায়ন এবং জাপানি বাজারে বাংলাদেশি পণ্যের সুযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া জাপানি বিনিয়োগ আকর্ষণ ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারের পাশাপাশি দুই পক্ষের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর এবং মানবসম্পদ উন্নয়ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফরের প্রস্তুতির অংশ হিসেবে দুই দেশের মধ্যে কৃষি, মৎস্য, দক্ষতা বৃদ্ধি, অভ্যন্তরীণ বিমান চলাচল, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নের মতো বিভিন্ন খাতে সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তির খসড়া নিয়ে কাজ চলছে। ধারণা করা হচ্ছে, সফরকালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা