বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে

হুথিদের: রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা চালানোর দাবি করেছে। সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, গত ৪৮ ঘণ্টায় রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইয়ানবুতে আরামকোর তেল শোধনাগার এবং আবহা ও দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসব আক্রমণ চালানো হয়। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে টানা উত্তেজনার মধ্যেই এসব সামরিক পদক্ষেপের কথা জানাল হুথিরা।

অন্যদিকে সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, গত বুধবার দেশটির পূর্বঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আরামকো তেল শোধনাগারে পৃথক হামলায় মোট চারজন প্রাণ হারিয়েছেন এবং আরও ১০ জন আহত হয়েছেন। জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) জানায়, বুধবার সন্ধ্যায় দাম্মাম বিমানবন্দরে চালানো হামলায় নিহত হন দুইজন এবং আহত হন আটজন। এছাড়া এসব হামলায় আরো দশজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জিএসিএ-র তথ্য অনুযায়ী, বিমানবন্দরে আহত আটজনের মধ্যে একজন সৌদি নাগরিক, দুজন ভারতীয়, দুজন ইয়েমেনি, দুজন বাংলাদেশি এবং একজন নেপালি নাগরিক রয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। কয়েকটি হাসপাতালে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা