২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত পল্টন ট্র্যাজেডির দুই দশক পূর্ণ হতে যাচ্ছে। ইতিহাসের এই নারকীয় হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবিতে নানা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই মূলত দেশে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের সূচনা হয়েছিল। ২০০৬ সালের ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডির দুই দশক পূর্তি এবং সেই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচি অনুযায়ী আগামী ২৭ অক্টোবর সকাল ১০টায় পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) -এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, তৎকালীন পল্টন ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকা ঘিরে আওয়ামী লীগ লগি-বৈঠার মাধ্যমে নজিরবিহীন সহিংসতা চালিয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আওয়ামী লীগ লগি বৈঠার নজিরবিহীন তাণ্ডব চালিয়ে ও নৃশংসভাবে মানুষকে পিটিয়ে হত্যা করে প্রায় দুই দশকের ফ্যাসিবাদ কায়েম করেছিল।
নির্মমভাবে মানুষ পিটিয়ে হত্যার সেই ঘটনার ধারাবাহিকতায় প্রায় দুই দশকের ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়। মূলত পল্টন ট্র্যাজেডির মাধ্যমেই দেশের গণতন্ত্র ও নাগরিক অধিকার হরণের ঘৃণ্য প্রক্রিয়া শুরু হয়েছিল বলে দলটি দাবি করেছে।