বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

ডিসেম্বরে হাসিনার ফেরা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার গুঞ্জন নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনিও এমন খবরের কথা শুনেছেন। তবে অতীতেও ফ্যাসিবাদী শক্তির এমন অপপ্রয়াস ছিল এবং তারা এখনো অস্থিরতা সৃষ্টির মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেন মন্ত্রী।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে সালাহউদ্দিন আহমদ জানান, সরকার এ বিষয়ে অত্যন্ত তৎপর। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, তাকে ফেরত পাওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী দেশের কাছে কয়েক দফা আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে বর্তমান সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার বলে তিনি উল্লেখ করেন।

দেশে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, কোনো অপশক্তি, ফ্যাসিস্ট, পলাতক অপরাধী কিংবা গণহত্যাকারীকে এ দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, যারা গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং দেশের শত শত নাগরিক হত্যার পেছনে দায়ী, তাদের কোনো ধরনের অপতৎপরতা বাংলাদেশের মাটিতে চলতে দেওয়া হবে না। জননিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা