বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জ শহরে অকেজো দেড় শতাধিক সিসি ক্যামেরা: বাড়ছে অপরাধের আতঙ্ক টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, বন্ধ উত্তরবঙ্গের ট্রেন চলাচল টাইব্রেকারে রুলির বীরত্বে ইএফএল কাপের শেষ আটে ম্যান সিটি মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড: জুলাইয়ে হত্যাযজ্ঞ তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি টাঙ্গাইলে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস, উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল ব্যাহত তুরাগ নদে মিলল সাবেক বিমানসেনা তাহসিফ সৌরির রহস্যময় অবশেষ চোটের কারণে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেলেন ফার্গুসন ইসরায়েলি নির্বাচনে ৯০ শতাংশ ভোট গণনা, সরকার গঠনে জটিলতা ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান

টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, বন্ধ উত্তরবঙ্গের ট্রেন চলাচল

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। সকাল ৬টা ৪৫ মিনিটে চিলাহাটির উদ্দেশ্যে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি মহেড়া স্টেশন অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেনের এক রেলকর্মী আহত হয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫মিনিটে চিলাহাটীর উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯ টার দিকে মির্জাপুরের মহেড়া স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পর একটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়ায় যাত্রীরা তীব্র ভোগান্তিতে পড়েছেন। মহেড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রকিবুল হাসান জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। উদ্ধারকাজ শেষ করে রেল যোগাযোগ স্বাভাবিক হতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা