পাবনা সদর উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে শুক্রবার বিকালে বজ্রপাতে ছয়জন কিশোর ও তরুণের মৃত্যু হয়েছে। বৃষ্টির সময় তারা বিলের একটি পলিথিনের ঘরে আশ্রয় নিয়েছিলেন। সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু। তিনি জানান, বজ্রপাতের পর স্থানীয়রা আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়েছেন। নিহতরা সবাই কিশোর ও তরুণ বয়সের। শুক্রবার (২৯ অক্টোবর) বিকালে উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে বলে মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানিয়েছেন।