রাজধানীর ফার্মগেটের তেজগাঁও মসজিদে গোপন বৈঠক চলাকালে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতদের বর্তমানে তেজগাঁও থানায় রাখা হয়েছে এবং সেখানে জিজ্ঞাসাবাদের জন্য কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা আসছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।