জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় তিনি এই ভাষণ দেবেন। নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’ হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।
মুখপাত্র মাহদী আমিন বলেন, এক নতুন ইতিহাস সৃষ্টির মাধ্যমে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান। তিনি বাংলাদেশের মানুষের আবেগ, অনুভূতি ও আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলা ভাষায় জাতির নানা বিষয় বিশ্বমঞ্চে তুলে ধরবেন। উল্লেখ্য, এবারের অধিবেশনে সভাপতি হিসেবে রয়েছেন সরকারপ্রধান ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.