দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর প্রাথমিক সত্যতা পাওয়ার ঘোষণা দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে গতকাল রোববার রিটটি করেন আইনজীবী জহিরুল ইসলাম মুসা।
রিট আবেদনে সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা মর্যাদা ও সুনামের সুরক্ষা এবং ফৌজদারি বিচারব্যবস্থার স্বীকৃত নীতিমালা লঙ্ঘন করে চলমান কোনো অনুসন্ধান বা তদন্ত নিয়ে ভবিষ্যতে আর কোনো সংবাদ সম্মেলন না করার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া রিটে দুদকের উপপরিচালক, সহকারী পরিচালক এবং জনসংযোগ কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ। সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক ও বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত। ফিফা আসিয়ান কাপ / সিঙ্গাপুরের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ।
আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, দুদকের উপপরিচালক ও সহকারী পরিচালক এবং জনসংযোগ কর্মকর্তা গত ২ ও ১৩ সেপ্টেম্বর পৃথক দুটি সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানানো হয়, যা সংবিধানের ৩১ অনুচ্ছেদ ও তথ্য প্রকাশ নীতিমালার পরিপন্থী। আদাবরে বাড়ি ও মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা: গ্রেপ্তার ১৩।
তিনি আরও উল্লেখ করেন, আসিফ মাহমুদ একজন রাজনৈতিক ব্যক্তি এবং তিনি আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। এসব সংবাদ সম্মেলনের কারণে তার উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা ও গণমাধ্যমে বিচারের মুখোমুখি হওয়ার মাধ্যমে ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। রিট আবেদনটির ওপর আগামীকাল মঙ্গলবার হাইকোর্টে শুনানি হতে পারে।