সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এবার টানা পাঁচদিনের ছুটি পেতে যাচ্ছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই ছুটির সুবাদে চাকরিজীবীরা টানা পাঁচদিন অবকাশ যাপনের সুযোগ পাবেন।
চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশের ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর পরের দিন ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলা থাকার কথা থাকলেও সরকার এদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া পরবর্তী দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এই পাঁচদিন সরকারি কর্মকাণ্ড বন্ধ থাকবে। এদিকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশের ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, ২২ অক্টোবর ছুটি ঘোষণার বিষয়টি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হচ্ছে। আসন্ন মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবটি উপস্থাপন করা হবে এবং সেখান থেকে অনুমোদন পেলেই প্রজ্ঞাপন জারি করা হবে।
তবে এই বাড়তি ছুটির বিপরীতে একটি শর্তও যুক্ত করা হয়েছে। ওই কর্মকর্তা জানিয়েছেন, ২২ অক্টোবরের ছুটির সমন্বয় করতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পরবর্তী যেকোনো একটি শনিবারে অফিস করতে হবে। এই শর্তসহ প্রস্তাবটি মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।