বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ডান হাতের আঙুলের চোটে মিরপুর টেস্টে নেই মুশফিক

যুক্তরাষ্ট্রের ভিসা ইন্টারভিউতে মিথ্যা তথ্যে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কবার্তা

Reporter Name / ৫০ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৩ অক্টোবর) এক বার্তায় দূতাবাস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য ইন্টারভিউ বা সাক্ষাৎকারের সময় কোনোভাবেই মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করা যাবে না। আবেদনকারীদের অতীত কর্মকাণ্ডের বিষয়ে কনস্যুলার কর্মকর্তাদের কাছে আগাম তথ্য থাকে বলেও স্মরণ করিয়ে দিয়েছে দূতাবাস। শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিসা সংক্রান্ত এক সতর্কবার্তায় এ তথ্য জানায় দূতাবাস।

দূতাবাসের পক্ষ থেকে কঠোরভাবে বলা হয়েছে, সাক্ষাৎকার গ্রহণের সময় প্রতিটি তথ্য সত্য হওয়া জরুরি। কোনো আবেদনকারী যদি নিজের অতীতের কোনো অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য গোপন করেন কিংবা ভুল বা জাল নথিপত্র দাখিল করেন, তবে তা বড় ধরনের বিপত্তির কারণ হতে পারে। এমন ভুলের জন্য কেবল আবেদনই বাতিল হবে না, বরং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মতো কঠোর ব্যবস্থা গ্রহণের ঝুঁকি থাকবে।

তাই মার্কিন দূতাবাসের পরামর্শ হলো, আবেদন প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত শতভাগ স্বচ্ছ থাকা। মিথ্যা বা প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে বিরত থেকে সঠিকভাবে তথ্য উপস্থাপনের মাধ্যমেই ভিসা প্রাপ্তির প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে এই বার্তায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা