বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ডান হাতের আঙুলের চোটে মিরপুর টেস্টে নেই মুশফিক

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন

Reporter Name / ২৭ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে ১৯টি ইউনিট পাঠানো হয়, পরবর্তীতে আগুনের তীব্রতা বিবেচনায় ইউনিটের সংখ্যা বাড়িয়ে ২০টি করা হয়েছে। আগুন নেভানোর এই সম্মিলিত প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও অংশ নিয়েছেন। ফ্লাইট ধরার আশায় বিমানবন্দরে ঘুরছেন সৌদিগামী কর্মীরা। ২০২৭ সালে বড় পর্দায় মুক্তির তালিকায় যেসব সিনেমা।

দুপুর দেড়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার ইমরান আলী। এদিকে দুপুর ১টা ২৪ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সাইদুল আলম জানান, অগ্নিনির্বাপণ কাজে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। কারখানায় পৌঁছানোর মতো পর্যাপ্ত পানির উৎস না থাকায় রিজার্ভে থাকা পানি ব্যবহার করেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। কারখানাটি ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরত্বে অবস্থিত। বিশ্বব্যাংকের প্রতিবেদন / সারে ভর্তুকির অর্ধেকই যাচ্ছে বড় কৃষকদের কাছে।

প্রাথমিকভাবে কারখানাটি এসেনশিয়াল ড্রাগস কোম্পানির বলে তথ্য ছড়ালেও পরবর্তীতে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে এটি মূলত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানা। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে উদ্ধার কার্যক্রম পরিচালনার সময় কালাম নামে ফায়ার সার্ভিসের এক কর্মীকে অসুস্থ অবস্থায় টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।

কারখানা ভবন থেকে এখনো ঘন ধোঁয়া নির্গত হচ্ছে এবং আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশেপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আগুনের ভয়াবহতা দেখে স্থানীয় হাজার হাজার মানুষ কারখানার সামনে ভিড় জমিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নেভাতে ২০ ইউনিট, পানি সংকটের কথা জানাল ফায়ার সার্ভিস। এদিকে, আগুনে পোড়া ভবন ও আশপাশের ভবনগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা