বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

রায়গঞ্জে কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে উর্বরতা হারাচ্ছে ফসলি জমি

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফসলের রোগবালাই ও ক্ষতিকর পোকা দমনে রাসায়নিক কীটনাশকের অপরিকল্পিত ও অতিরিক্ত ব্যবহার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে জমির স্বাভাবিক উর্বরতা শক্তি দ্রুত হ্রাস পাচ্ছে এবং কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। দীর্ঘমেয়াদী এই অব্যবস্থাপনায় শুধু মাটির গুণাগুণই নষ্ট হচ্ছে না, বরং পরিবেশ ও জীববৈচিত্র্য চরম ঝুঁকির মুখে পড়ছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, জমিতে বারবার কীটনাশক ছিটিয়েও অনেক ক্ষেত্রে পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। পাঙ্গাসী এলাকার কৃষক জাকারিয়া শেখ জানান, ধানের জমিতে পোকা দমনে একাধিকবার রাসায়নিক প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল মিলছে না, উল্টো চাষাবাদের খরচ বেড়ে যাচ্ছে। ধামাইনগরের কৃষক জিন্নাহ ফকিরের ভাষ্যমতে, ফসল রক্ষায় সার ও কীটনাশকের ওপর নির্ভরতা বাড়লেও জমির উর্বরতা টিকিয়ে রাখা নিয়ে তিনি শঙ্কিত। কৃষকদের মতে, অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে জমির পূর্বের উৎপাদন ক্ষমতা আর বজায় থাকছে না।

বিশেষজ্ঞদের মতে, অপরিকল্পিতভাবে কীটনাশক প্রয়োগ করলে মাটির উপকারী অণুজীব ও জলজ পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। বৃষ্টির পানির সঙ্গে এই বিষাক্ত উপাদান জলাশয়ে মিশে দেশি প্রজাতির মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর অস্তিত্ব সংকটাপন্ন করে তুলছে। দীর্ঘমেয়াদে কৃষির উৎপাদনক্ষমতা ধরে রাখতে এখন থেকেই সচেতনতা ও নিরাপদ কৃষিচর্চা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।

রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, জমির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষি বিভাগের পরামর্শ মেনে সুনির্দিষ্ট মাত্রায় কীটনাশক ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি রাসায়নিকের ওপর নির্ভরতা কমাতে জৈব সার প্রয়োগ, ফসল পর্যায়ক্রমে আবাদ এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন। নিরাপদ কৃষি নিশ্চিত করতে কৃষকদের সচেতনতা বৃদ্ধিই এখন প্রধান লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা