কুমিল্লা মহানগরীর চকবাজারের তেলিকোনা এলাকায় হঠাৎ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৯ জন নেতাকর্মী একটি ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে মাত্র ৩০ সেকেন্ডের সংক্ষিপ্ত এই মিছিল শেষ করেই তারা দ্রুত স্থান ত্যাগ করে সটকে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ও গণমাধ্যমে আসা ফুটেজে মিছিলের এই দৃশ্য দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে কয়েকজন যুবককে সাধারণ পথচারীর মতো রাস্তায় হাঁটাচলা করতে দেখা যায়। তবে মুহূর্তের মধ্যেই তারা একটি ব্যানার সামনে এনে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে এবং চোখের পলকে দৌড়ে এলাকা ছেড়ে যায়। স্থানীয় সূত্রমতে, কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফ আল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
সংগঠনটির এমন ঝটিকা মিছিলের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা জানান, ঘটনাটি সম্পর্কে তিনি ওয়াকিফহাল নন এবং বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছেন। অন্যদিকে, কুমিল্লা চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাপস চন্দ্র পাল বলেন, মিছিলে অংশ নেওয়া বেশ কয়েকজনকে ইতোমধ্যেই শনাক্ত করা সম্ভব হয়েছে। কোতোয়ালি থানার ওসিসহ যৌথ দল তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে। তাদের গ্রেফতারে কোতোয়ালি থানার ওসিসহ আমরা যৌথভাবে অভিযানে আছি।