মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সাগর-রুনি হত্যায় জিয়াউল ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার আভাস, মিলল বাড়তি সময় বকেয়া বেতনের দাবিতে উত্তাল চালডালের যশোর অফিস মাদুশাঙ্কার দুর্দান্ত বোলিংয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করবে: রুহুল কবির রিজভী নিয়মিত বাগান করলে কমে মৃত্যুঝুঁকি, বলছে নতুন গবেষণা দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান রাজবাড়ীতে প্রকাশ্যে গুলিবিদ্ধ ব্যবসায়ী নেতা, হামলাকারী শনাক্ত ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপির ছেলেকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নয়, মিরপুর টেস্টেই শান্তর নজর

পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৫ ডিগ্রিতে, শীতের আমেজ শুরু

Reporter Name / ১৩ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড় জেলায় শীতের তীব্রতা বাড়ছে। দিনের বেলা সূর্যের আলো থাকলেও সূর্যাস্তের পর থেকেই হালকা কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের দাপট অনুভূত হচ্ছে। প্রকৃতিতে শীতের এই আগমনী বার্তা জানান দিচ্ছে যে, মৌসুমের নতুন আবহাওয়া শুরু হয়েছে। মাত্র এক দিনের ব্যবধানে জেলার তাপমাত্রায় স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করা গেছে। প্রকৃতি যেন জানান দিচ্ছে— শীত একদম দুয়ারে কড়া নাড়ছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ভোরবেলার কুয়াশাচ্ছন্ন বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এর ঠিক একদিন আগে, সোমবার (২৬ অক্টোবর) বিকাল তিনটায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সকালের ঘন কুয়াশায় আচ্ছন্ন বাতাসে তখন জলীয় বাষ্পের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আকাশে মেঘের উপস্থিতি না থাকায় হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাস সহজেই জেলায় প্রবেশ করছে, যা তাপমাত্রার পারদ কমিয়ে আনছে। তিনি আরও জানান, আগামী ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে বৃষ্টির বলয় কেটে গেলে শীতের প্রকোপ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা