শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান ও অ্যাটর্নি জেনারেলের মেয়ে। হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক প্রার্থী মৌসুমী টি হাউজের স্বত্বাধিকারী সকলের দোয়া প্রার্থী। প্রবাসীদের রেমিট্যান্সে ২.৫ শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী একশ’র বেশি হ্রদ যে উদ্যানে কালিহাতীতে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানব বন্ধন ডিমলায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু মুঠোফোন নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সিটি নির্বাচন নিয়ে মাথা ব্যাথা নেই বিএনপির! কক্সবাজার ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ ‘সাংবাদিককে থানায় নিয়ে পায়ুপথে জ্বলন্ত মোমের ছ্যাঁকা’

কালিয়াকৈরে অগ্নিকান্ডে পুড়ে ছাই ৬০ ঘর

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা সাহেবপাড়া এলাকায় এক অগ্নিকান্ডে সাতটি বাড়ির ৬০টি কক্ষ ও মালামাল পুড়ে গেছে।

শুক্রবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।

কালিয়াকৈর ফায়ার স্টেশন ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে সাহেবপাড়া এলাকার একটি টিনশেড বাড়িতে বৈদুত্যিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। মুহুর্তের মধ্যে আগুন পাশে থাকা আজাহার আলী, রিয়াজ ইকবাল, চান মিয়া, রোকেয়া, মো: নাসির উদ্দিন,মাঞ্জুর হোসেন ও মাহজালালের বাড়িতে ছাড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াাকৈর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই ওসব ব্যাক্তির মালিকানাধীন বাড়ির ৬০ কক্ষ ও মামলামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা