বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট থাকবে: রুহুল কবির রিজভী

Reporter Name / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের বন্ধন অটুট থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমাদের এই মাটির গভীরে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির যে শেকড় প্রোথিত রয়েছে, তা যুগ যুগ ধরে অটুট থাকবে। মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যরা তার সঙ্গে ছিলেন।

রুহুল কবির রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর যে দার্শনিক রূপ দিয়েছেন, তার মধ্যেই প্রতিটি ধর্ম, সম্প্রদায় ও নৃগোষ্ঠীর মানুষ সমানভাবে অন্তর্ভুক্ত। তিনি আরও বলেন, আমরা একে অপরের সাথে আদান-প্রদানের মাধ্যমে একটি জাতীয় সত্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। নানা চক্রান্ত ও অপশক্তি এই ভ্রাতৃত্বের মেলবন্ধন ধ্বংস করার চেষ্টা করলেও তা সফল হবে না। হিন্দু, মুসলমান, খ্রিস্টান ও বৌদ্ধসহ সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের উৎসবে অংশগ্রহণ করে সম্প্রীতি রক্ষা করে আসছে।

নতুন গঠিত হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের কার্যক্রম প্রসঙ্গে রিজভী বলেন, এই ট্রাস্টগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট সম্প্রদায়ের উপাসনালয়গুলো আরও সমৃদ্ধ ও সুন্দরভাবে পরিচালিত হবে। এর ফলে ভক্ত ও পূজারিরা নির্বিঘ্নে তাদের প্রার্থনা ও আরাধনা সম্পন্ন করতে পারবেন। ট্রাস্টের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদস্যরা নিজ নিজ সম্প্রদায়ের অত্যন্ত যোগ্য ও দক্ষ ব্যক্তি, যারা সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা ও পরিচালনা করবেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল নেতৃত্বেও হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যরা রয়েছেন। তারা কেবল নিজ সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে নয়, বরং পুরো জাতির নেতৃত্ব দিচ্ছেন। এই অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক দর্শনের মাধ্যমেই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের ধারা অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা