প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বাংলাদেশ ও জাপানের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কানতেই’-তে আয়োজিত এক দ্বিপক্ষীয় বৈঠকের পর তিনি এ কথা বলেন।