বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ডান হাতের আঙুলের চোটে মিরপুর টেস্টে নেই মুশফিক

ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

Reporter Name / ৬১ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজ সংসদীয় এলাকা ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করেছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এই অনুদানের অর্থ তুলে দেন। বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। আয়োজনে ঢাকা-১৭ আসনের অন্তর্গত বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং মন্দিরের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার আওতাধীন এলাকা নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। এই আসনের বর্তমান সংসদ সদস্য হলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবেই তিনি এই অনুদান প্রদান করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা