বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনে দাদা ভাই বাহিনীর সঙ্গে গোলাগুলি, জিম্মি ৫ জেলে উদ্ধার বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর রিজভীর: আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা সাগর-রুনি হত্যায় জিয়াউল ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার আভাস, মিলল বাড়তি সময় বকেয়া বেতনের দাবিতে উত্তাল চালডালের যশোর অফিস মাদুশাঙ্কার দুর্দান্ত বোলিংয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করবে: রুহুল কবির রিজভী নিয়মিত বাগান করলে কমে মৃত্যুঝুঁকি, বলছে নতুন গবেষণা দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

Reporter Name / ৯২ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

প্রখ্যাত শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই কামাল আহমেদ বাচ্চু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। এর আগে টানা চারদিন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন এই গুণী লেখক।

১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। কর্মজীবনে তিনি চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিশুসাহিত্যে অসামান্য অবদানের জন্য ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন।

দীর্ঘ সাহিত্যিক জীবনে তিনি অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তার প্রাপ্ত পুরস্কারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার (১৯৮৪), নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার (২০০৩), পদক্ষেপ সাহিত্য পুরস্কার (২০০৫), ছোটদের পত্রিকা পুরস্কার (২০০৭), ছোটদের মেলা পুরস্কার (২০০৯-১০), জাতীয় ছড়া উৎসব সম্মাননা (২০১১) এবং শামসুর রাহমান সাহিত্য পুরস্কার (২০১১)। তার মৃত্যুতে দেশের সাহিত্য অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রতিবেদনে যোগ করা তথ্য: ‎আজ শুক্রবার শ্রদ্ধা নিবেদন, জানাজার পর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মায়ের কবরে আমীরুল ইসলামকে সমাহিত করা হবে। প্রতিবেদনে যোগ করা তথ্য: তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন৷ কয়েকদিন আগে আমিরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিবেদনে যোগ করা তথ্য: অবস্থার অবনতি হলে গত রোববার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। প্রতিবেদনে যোগ করা তথ্য: আমীরুল ইসলামের প্রকাশিত বইয়ের সংখ্যা দুই শতাধিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা