রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে সাংবাদিকের মৃত্যু প্রেক্ষাপট: সায়মা ওয়াজেদের ডব্লিউএইচওর পদে নিয়োগ সঠিক প্রক্রিয়ায় হয়নি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ইয়েমেনের জনগণের বিজয় সুনিশ্চিত, হুথিদের সমর্থনে বার্তা ইরানি নেতৃত্বের আবারও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করলো আদানির গোড্ডা কেন্দ্র তিন দশক পর কেন সক্রিয় হলো ট্রাম্প প্রশাসনের বিশেষ ‘এলিয়েন টেররিস্ট’ আদালত? সবজির পর ডিমের বাজারেও অস্থিরতা, চাপে নিম্ন আয়ের মানুষ নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন ইয়েমেনের হুথিদের ক্রমবর্ধমান হামলা: সৌদি আরবের কৌশলগত চ্যালেঞ্জ ও উত্তরণের পথ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name / ১১ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে অংশগ্রহণের উদ্দেশ্যে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পথে রওনা হবেন প্রধানমন্ত্রী তা‌রেক রহমান। রবিবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর এই সফরের মূল লক্ষ্য হলো বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন এবং জাতীয় অগ্রাধিকারের বিষয়গুলো জোরালোভাবে উপস্থাপন করা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কোনো সম্ভাবনা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, এই সফরের প্রাথমিক উদ্দেশ্য হলো জাতিসংঘে ভাষণ দেওয়া। প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ কর্মসূচি এবং অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সম্ভাব্য বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য সময়মতো জানানো হবে। তবে প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, ভারত সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার বিষয়ে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে এবং দিল্লির সঙ্গে একটি নতুন ও কার্যকর সম্পর্ক গড়ার প্রত্যাশা করছে ঢাকা।

সীমান্তে বেসামরিক নাগরিক হত্যা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে নিয়মিত আলোচনা চলছে বলেও প্রতিমন্ত্রী জানান। এ ছাড়া পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য ব্রিটেনসহ সংশ্লিষ্ট কয়েকটি দেশের সঙ্গে সরকার সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন হুমায়ুন কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা