বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বর্তমানে আর কোনো বিকল্প খোলা ছিল না। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
মধ্যপ্রাচ্যের বিদ্যমান অস্থির পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম লাগামহীনভাবে বাড়ছে। এমন পরিস্থিতির প্রভাব দেশীয় বাজারেও পড়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের মতো একটি অজনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া যেকোনো সরকারের জন্যই অত্যন্ত কঠিন এবং বেদনাদায়ক একটি প্রক্রিয়া।
এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ফলে জনগণের ওপর যে চাপ তৈরি হবে বা তারা যে কষ্ট পাবে, তার জন্য প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, সরকার উপায়হীন না হলে কখনোই এমন কঠিন ও জনস্বার্থে অস্বস্তিকর সিদ্ধান্ত নিতে চাইতো না। পরিস্থিতি বিবেচনায় সরকার বাধ্য হয়েই মূল্য সমন্বয়ের এই কঠোর পথে হেঁটেছে।