বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ডান হাতের আঙুলের চোটে মিরপুর টেস্টে নেই মুশফিক

ঈশ্বরদীতে এনসিপির কর্মসূচিতে বাধা ও হুমকির অভিযোগ

Reporter Name / ৭২ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ঈশ্বরদীতে নিত্যপ্রয়োজনীয় জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত শান্তিপূর্ণ পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি বাধার মুখে পড়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। কর্মসূচির সময় একদল ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে কার্যক্রম বন্ধ করার চেষ্টা চালায় এবং এনসিপির স্থানীয় নেতাকর্মীদের বিভিন্ন ধরনের হুমকি দেয়, যার ফলে ওই এলাকায় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।

এনসিপির ঈশ্বরদী উপজেলা শাখার সদস্যসচিব সুলতান মাহমুদ বিদ্যুৎ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দেশ ও জনগণের ন্যায্য অধিকার এবং জনস্বার্থের বিষয়গুলো তুলে ধরার জন্য তারা নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন। তিনি এটিকে গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থি কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযোগের কেন্দ্রে থাকা ব্যক্তি ওমর শেখ শান্ত ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি হিসেবে পরিচয় দিলেও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ভিন্ন আলোচনা চলছে। তার বিষয়ে জানতে চাইলে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন দাবি করেন, ওমর শেখ শান্ত বিগত সরকারের সময় ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং বর্তমানে তিনি ছাত্রদলের পরিচয় ব্যবহার করে সক্রিয় রয়েছেন। এমনকি তার বিগত দিনের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ হিসেবে বেশ কিছু ছবি তাদের কাছে রয়েছে বলেও জানান তিনি।

ঘটনার বিষয়ে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু জানান, অভিযুক্ত ওমর শেখ শান্তকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। তবে ধারণা করা হচ্ছে, তিনি কলেজ ছাত্রদলের সাবেক নেতা রফিকুল ইসলাম নয়নের অনুসারী বা তার সঙ্গে রাজনীতিতে যুক্ত হতে পারেন। এদিকে, অভিযুক্ত ওমর শেখ শান্ত বকুলের মোড় এলাকার সাইদুল ইসলামের সন্তান। এ বিষয়ে তার নিজস্ব কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুরো ঘটনাটি স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা