বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে

চিকিৎসার অভাবে কেউ মারা যাক, তা চাই না: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

চিকিৎসার অভাবে যাতে কোনো মানুষের প্রাণহানি না ঘটে, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যার হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন। সাধারণ রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে গজারিয়ার এই হাসপাতালকে দ্রুত ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি দেন মন্ত্রী।

পরিদর্শনকালে সরকারি হাসপাতালে পর্যাপ্ত ল্যাবরেটরি সুবিধা থাকা সত্ত্বেও রোগীদের কেন বাইরের ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হচ্ছে, সেই বিষয়ে তিনি খোঁজখবর নেন। অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মচারীদের সতর্ক করার পাশাপাশি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস প্রদান করেন তিনি।

হাসপাতালের আশপাশে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়ে মন্ত্রী বলেন, বিদ্যমান ক্লিনিকগুলো নিয়ম মেনে না চললে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া উপজেলা পর্যায়ে সাপের কামড়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অ্যান্টিভেনমের পর্যাপ্ত মজুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় অন্যদের মধ্যে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রান্তিক মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা