বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী

Reporter Name / ৬২ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই। নিউইয়র্কে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে তিনি এ কথা বলেন। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে অবস্থিত প্রধানমন্ত্রীর আবাসস্থলে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক সম্পর্কে প্রধানমন্ত্রীর সরকারি প্রেস সচিব একেএম নাজমুল হক বাসসকে নিশ্চিত করেছেন। তিনি জানান, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য সহায়ক পরিবেশ তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া, এই লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংকটের স্থায়ী সমাধানে বিশ্বজুড়ে সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা