বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, জানালেন নাহিদ ইসলাম

Reporter Name / ৫২ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট জানান, স্থানীয় নির্বাচন নিয়ে বর্তমানে বিভিন্ন মহলে তৈরি হওয়া অনিশ্চয়তা ও পরিস্থিতি বিবেচনায় দল কোনো জোটের ওপর নির্ভর করবে না। বিশেষ করে নির্বাচনে চাঁদাবাজ ও দখলদারদের প্রতিহত করতেই এনসিপি নিজস্ব শক্তিতে লড়াইয়ের এই সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। সুষ্ঠু ভোট নিয়ে সামান্যতম শঙ্কা তৈরি হলেও তা প্রতিহত করতে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে এনসিপি। দলটি নিজস্ব অবস্থান থেকে নির্বাচনে অংশ নেবে। যদি তাদের কোনো সন্ত্রাসী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না থাকে তাহলে নিয়োগ দিতে হবে। তিনি সেখানে দলীয় এজেন্ডা তুলে ধরেছেন।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিষয়েও সরকারের কঠোর সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে যে আড়াই হাজার শিক্ষককে নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে, তাদের প্রত্যেককে অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করতে হবে। এছাড়া দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকেই দায় নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে জাতিসংঘে দেওয়া তারেক রহমানের বক্তব্য নিয়েও কথা বলেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি অভিযোগ করে বলেন, ওই বক্তব্যে দেশের জনগণের প্রত্যাশা ও আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। বাংলাদেশ-ভারত সীমান্তকে বিশ্বের সবচেয়ে রক্তাক্ত সীমান্ত হিসেবে আখ্যায়িত করলেও, বর্তমান সীমান্ত পরিস্থিতি, হত্যাকাণ্ড কিংবা পুশইন সংক্রান্ত কোনো বিষয়ে তিনি সংবাদ সম্মেলনে বিস্তারিত মন্তব্য করা থেকে বিরত থাকেন। যে এজেন্ডাগুলো ইতোমধ্যে ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা