সোমবার সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আইনটি যেন কোনোভাবেই নিপীড়নমূলক না হয়, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি জানান, ক্যাবিনেটের পরামর্শ অনুযায়ী আইটি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সাইবার সিকিউরিটি অ্যাক্টে সংশোধনী আনার জন্য একটা খসড়া বিল আমরা রেডি করেছিলাম। ক্যাবিনেটে আলোচনার পরে সিদ্ধান্ত দিয়েছে আমার যেন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করি। যারা সাইবার স্পেসে কাজ করেন, আইটি এক্সপার্ট তাদের সঙ্গে আমরা কথা বলি। এই আইনটা যাতে নিপীড়নমূলক কোনো আইনে পরিণত না হয়।’। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা দেশের সবচেয়ে উল্লেখযোগ্য প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সমস্ত প্রতিনিধি, সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিকসহ, বিশেষ করে সংবাদপত্রের সংগঠন, বিভিন্ন অ্যাসোশিয়েনসহ সবার সঙ্গে কথা বলেছি।’।
আলোচনা শেষে প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, ‘সংশোধনী ছাড়া এই আইন পাশ হলে বাংলাদেশ বৃহৎ কারাগারে পরিণত হবে।’ তিনি খসড়ার কঠোর সমালোচনা করে উদ্বেগ প্রকাশ করেন। একই সাথে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম জানান, এই আইনের খসড়া নিয়ে তারা অত্যন্ত উদ্বিগ্ন। তিনি আইনটিতে মোবাইল কোর্টের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘সবাই মিলে ভালো একটি প্রস্তাব দেবো, এতে মিডিয়ার সুরক্ষা নিশ্চিত হবে।’ ওই আলোচনা সভায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।