বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়লো, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

Reporter Name / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো আরও একটি দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার নির্বাহী আদেশে ২২শে অক্টোবর, বৃহস্পতিবার সরকারি ছুটির অনুমোদন দিয়েছেন। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২০শে অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১শে অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। এর সঙ্গে নতুন করে ২২শে অক্টোবরের ছুটি যুক্ত হওয়ায় এবং পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০শে থেকে ২৪শে অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। ফলে পূজার ছুটিতে তাদের আলাদা করে কোনো ছুটির আবেদন করার প্রয়োজন পড়বে না। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দুদিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার।

ধর্মীয় উৎসবকে ঘিরে অনুদানের পরিমাণও বাড়িয়েছেন সরকারপ্রধান। দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চাহিদার ভিত্তিতে চার কোটি টাকার পরিবর্তে বিশেষ বিবেচনায় পাঁচ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। একই সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্য বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে দুই কোটি টাকার চাহিদার বিপরীতে তিন কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

চলতি বছর মহালয়া অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে। সরকারি ছুটির এই সিদ্ধান্তগুলো ব্যাংকিং খাত ও আর্থিক প্রতিষ্ঠানসহ সরকারি আওতাভুক্ত অন্যান্য প্রতিষ্ঠানেও কার্যকর হবে। তবে জরুরি বা অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে জড়িতদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা