বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

শরণখোলায় জেলের জালে ২০ কেজির বিশাল কোরাল

Reporter Name / ৫৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সুন্দরবনসংলগ্ন ভোলা নদীতে মাছ ধরার সময় জহুরুল হাওলাদার নামের এক জেলের জালে ২০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কোরাল মাছ ধরা পড়েছে। সোমবার সকালে বাগেরহাটের শরণখোলায় বন বিভাগের অনুমতি নিয়ে মাছ ধরতে গিয়ে এই বিরল প্রাপ্তির মুখোমুখি হন তিনি। জহুরুল জানান, জাল ফেলার পর হঠাৎ বড় ধরনের টান অনুভব করেন তিনি। এরপর অনেক চেষ্টার পর জাল টেনে নৌকায় তোলার সময় মাছটির বিশাল আকৃতি দেখে বিস্মিত হন তিনি। মেপে দেখা যায়, মাছটির ওজন ঠিক ২০ কেজি। পরে কৌশল অবলম্বন করে জাল টেনে নৌকায় তুলতেই দেখা মেলে বিশাল আকারের এক কোরাল মাছের।

বাজারে আনার পরপরই মাছটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়। সকাল ১০টার দিকে স্থানীয় মৎস্য আড়তদার শাহাদাত মুন্সী মাছটি মোট ৩৬ হাজার টাকায় কিনে নেন। সেই হিসেবে প্রতি কেজি কোরাল মাছের দাম পড়েছে ১ হাজার ৮০০ টাকা। ক্রেতা শাহাদাত মুন্সী জানান, গত এক মাসে সুন্দরবন অঞ্চল থেকে যে পরিমাণ মাছ বাজারে এসেছে, তার মধ্যে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় কোরাল। ভালো চাহিদা থাকায় তিনি লাভজনক দামেই মাছটি কিনতে পেরেছেন। মাছটি স্থানীয় শরণখোলা বাজারে নিয়ে আসা হলে ৩৬ হাজার টাকায় বিক্রি হয়। ক্রেতাদের কাছে বড় কোরালের কদর বেশি থাকায় ভালো দামে কিনে নিয়েছি।

এলাকার ব্যবসায়ীরা জানান, সুন্দরবনে তিন মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে গত এক মাসে জেলেদের জালে বড় সাইজের মাছের আনাগোনা বেড়েছে। এই কোরাল মাছটির আকার স্বাভাবিকের চেয়ে অনেক বড় হওয়ায় জেলে ভালো দাম পেয়ে খুশি। বড় মাছের কদর থাকায় স্থানীয় বাজারেও এটি বেশ আকর্ষণীয় ছিল বলে জানান তারা।

এদিকে, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন মাসের সরকারি নিষেধাজ্ঞা চলাকালে বনাঞ্চলের জলাশয়গুলোতে মাছগুলো নির্বিঘ্নে বৃদ্ধি পাওয়ার পর্যাপ্ত সময় পেয়েছে। এর ফলে এখন জেলেদের জাল কিংবা বড়শিতে বড় সাইজের মাছ ধরা পড়ছে, যা জেলেদের আয়ের পথ সুগম করছে এবং তারা বাজারে এর ভালো দামও পাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা