বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের বহর সম্প্রসারণের অংশ হিসেবে নতুন ৩৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা হাতে নিয়েছে। জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনীতি, কর্মসংস্থান ও যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী। ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমাতে যে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি বোয়িংয়ের কাছ থেকে ২৫টি এবং এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি চূড়ান্ত করেছে সংস্থাটি। মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু। প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট।
এই প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের জন্য গত ২৫ অক্টোবর দরপত্র (আরএফপি) আহ্বান করা হয়।
তবে এই দরপত্র জমা দেওয়ার জন্য মাত্র আট দিন সময় নির্ধারণ করায় বিশেষজ্ঞ মহলে প্রশ্ন উঠেছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি উচ্চপর্যায়ের সময়সূচির সঙ্গে সমন্বয় বজায় রাখতে এই সংক্ষিপ্ত সময়সীমা দেওয়া হয়েছে। তবে নিজস্ব তহবিল থেকে ক্রয় প্রক্রিয়ার ক্ষেত্রে তারা প্রচলিত প্রশাসনিক ও আর্থিক বিধিবিধান অনুসরণ করছে বলে দাবি করেছে। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির মতামত অনুযায়ী এই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বলে সংস্থাটির ভাষ্য। তবে এই সময়সীমা নির্ধারণের পেছনে সুনির্দিষ্ট কারণ কী, তা ব্যাখ্যা করেনি বিমান। এ বিষয়ে জানতে চাইলে লিখিত জবাবে বিমান জানায়, কাজের ধরন এবং প্রযোজ্য বিধিবিধান ও পদ্ধতি বিবেচনা করেই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির ২০২৫ সালের ১৭ জুলাইয়ের একটি মতামতের উল্লেখ করে বিমান জানায়, নিজস্ব তহবিল থেকে কেনাকাটার ক্ষেত্রে সংস্থাটি তার প্রযোজ্য প্রশাসনিক ও আর্থিক বিধিবিধান অনুসরণ করে। আর্থিক প্রস্তাবে পারিশ্রমিক, ভ্রমণ, তথ্য ব্যবহারের লাইসেন্স ও প্রশাসনিক ব্যয়সহ সব খরচ বাবদ মার্কিন ডলারে একটি নির্ধারিত ফি উল্লেখ করতে হবে। এতে কর্মীদের নাম, তাদের কর্মদিবস, দৈনিক পারিশ্রমিকের হার এবং মোট ব্যয় উল্লেখ করতে হবে।
নির্বাচিত পরামর্শক প্রতিষ্ঠানকে বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করা, রুটগুলোকে লাভজনক করা, পুরোনো উড়োজাহাজ অবসরে পাঠানো এবং উড়োজাহাজ কেনা বাবদ প্রয়োজনীয় অর্থায়নের বিষয়ে দিকনির্দেশনা দিতে হবে। এছাড়া বিক্রয়-ও-লিজব্যাক চুক্তিসহ অর্থায়নের বিভিন্ন উৎস ও কৌশল পর্যালোচনার দায়িত্বও তাদের ওপর থাকবে। ৩৫ উড়োজাহাজ ক্রয়: পরামর্শক নিয়োগ আবেদনে মাত্র ৮ দিন দিল বিমান। বর্তমানে বহরে থাকা ১৯টি উড়োজাহাজের মধ্যে কোনগুলো কখন অবসরে পাঠানো উচিত, তা-ও পর্যালোচনা করবেন পরামর্শক। বাকি ৪০ শতাংশ নির্ভর করবে কাজ সম্পন্ন করার গতি এবং প্রয়োজনীয় জনবল ও সম্পদ নিয়োজিত করার প্রতিশ্রুতির ওপর। বিশেষ করে রপ্তানি ঋণ অর্থায়ন এবং বিক্রয়-ও-লিজব্যাক ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দরদাতা প্রতিষ্ঠানগুলোকে প্রকল্পের মূল নেতৃত্বে থাকা ব্যক্তিদের বিস্তারিত জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।
পরামর্শকদের ক্ষেত্রে গত পাঁচ বছরের জাতীয় বা আঞ্চলিক পতাকাবাহী এয়ারলাইনসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে।
পাশাপাশি, কারিগরি ও আর্থিক মূল্যায়নের অনুপাত ৭০:৩০ নির্ধারণ করা হয়েছে, যেখানে যোগ্য বিবেচিত হতে কারিগরি মূল্যায়নে ১০০-এর মধ্যে অন্তত ৭৫ নম্বর পেতে হবে। প্রস্তাবের কারিগরি মূল্যায়নের একটি বড় অংশ অর্থাৎ ৬০ শতাংশ দক্ষতা ও বিশেষায়িত সক্ষমতার জন্য বরাদ্দ রাখা হয়েছে। ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। পাশাপাশি, জ্যেষ্ঠ অংশীদারদের সরাসরি কাজে যুক্ত থাকার বিষয়টিও নিশ্চিত করতে হবে। আগামী ১০ ডিসেম্বর খসড়া নির্বাহী প্রতিবেদন জমা ও সরাসরি উপস্থিত হয়ে তা উপস্থাপন করতে হবে।
দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক ও বিমান চলাচল বিশ্লেষক কাজী ওয়াহিদুল আলমের মতে, এত অল্প সময়ের মধ্যে একটি যোগ্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে প্রস্তাব তৈরি করতে বলা অবাস্তব।
তিনি সতর্ক করে বলেন, যথাযথ প্রস্তুতি ছাড়া কৌশল নির্ধারণ করলে লোকসানি রুট বা পরিচালন ব্যয় বৃদ্ধির মতো সমস্যা তৈরি হতে পারে। এর ফলে এমন আর্থিক দায় তৈরি হতে পারে, যা মেটাতে বিমানকে হিমশিম খেতে হবে।
কেন্দ্রীয় ক্রয় কারিগরি ইউনিটের সাবেক মহাপরিচালক মো. ফারুক হোসেনও এই সময়সীমাকে আন্তর্জাতিক মানদণ্ডে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, সেরা পরামর্শকদের আকৃষ্ট করতে এই সময়সীমা যথেষ্ট কি না, তা নিয়ে বিমানের পক্ষ থেকে স্বচ্ছ ব্যাখ্যার প্রয়োজন ছিল। তবে এতগুলো বিশেষায়িত ক্ষেত্র অন্তর্ভুক্ত করে বিস্তারিত প্রস্তাব তৈরির জন্য আট দিন যথেষ্ট কি না, সেই প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। মাও সেতুংকে নিয়ে রসিকতা, চীনে দুই স্পনসর হারালেন এমবাপে।