বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ডান হাতের আঙুলের চোটে মিরপুর টেস্টে নেই মুশফিক

সম্মানসূচক ডক্টরেট পাচ্ছেন লিওনেল মেসি

Reporter Name / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ফুটবল ক্যারিয়ারে অর্জনের ঝুলি পূর্ণ করার পর লিওনেল মেসির নামের পাশে এবার যুক্ত হতে যাচ্ছে ‘ডক্টর’ উপাধি। বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় তাদের সর্বোচ্চ সম্মানসূচক মর্যাদা ‘ডক্টর অনোরিস কাউসা’ মেসির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরিষদ সর্বসম্মতিক্রমে আর্জেন্টাইন এই কিংবদন্তির উৎকর্ষ, অধ্যবসায়, বিনয় এবং জাতীয় পরিচয়ের দূত হিসেবে তার অবদানের স্বীকৃতিস্বরূপ এই উপাধি দেওয়ার অনুমোদন দিয়েছে। পাকিস্তানের কাছে হেরে সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের। ককপিটে ছুরিকাঘাত: ইসরায়েলগামী সব ফ্লাইট সাময়িক স্থগিত করল ফ্লাইদুবাই। ফুটবলে জেতার মতো সবকিছুই জিতেছেন লিওনেল মেসি। এবার অবশ্য যোগ হতে যাচ্ছে একেবারেই ভিন্ন ধরনের একটি স্বীকৃতি। তার বিনয় ও দীর্ঘ পথ পেরিয়ে আসার অধ্যবসায়কেও বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির প্রধান রিকার্দো গেলপি মেসিকে আর্জেন্টিনার জনপ্রিয় সংস্কৃতির ধারক ও জাতীয় পরিচয়ের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন। কেবল মাঠের ট্রফি বা ব্যক্তিগত সাফল্যের খাতিরে নয়, বরং দীর্ঘ বর্ণিল পথচলায় তার বিনয়ী আচরণ এবং প্রতিকূলতা জয়ের মানসিকতার কারণেই এই বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছে তাকে। ট্রফির সংগ্রহে তার আর কী-ই বা যোগ হওয়ার বাকি আছে।

আগামী ৬ অক্টোবর ৩৯ বছর বয়সী মেসির হাতে এই সম্মানসূচক ডক্টরেট তুলে দেওয়া হবে। দিনটি মেসির ক্যারিয়ারের অন্যতম আবেগময় মুহূর্ত হতে যাচ্ছে। কারণ, ওই দিনই কয়েক ঘণ্টা পর আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ারের শেষবারের মতো মাঠে নামবেন তিনি। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে এই বিদায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, মেসিকে তার প্রাপ্য সম্মান ও বিদায় জানাতেই এই বিশেষ ম্যাচের আয়োজন করা হয়েছে। সব ঠিক থাকলে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরিহিত এই মহাতারকা দেশের জার্সিতে ২০৮তম এবং নিজের ক্যারিয়ারের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলবেন। যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড়ে দেশের ওষুধ শিল্পের লাভ ‘সীমিত’। ফলে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে শেষবার মাঠে নামার আগেই হয়ে যাবেন ‘ডক্টর’ মেসি।

দুই দশকেরও বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসি আর্জেন্টিনাকে উপহার দিয়েছেন ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের ফিনালিসিমার শিরোপা। মাঠের পারফরম্যান্সের বাইরে এবার এক নতুন একাডেমিক স্বীকৃতির মাধ্যমে আর্জেন্টিনার জনপ্রিয় এই মুখটি ‘ডক্টর মেসি’ হিসেবে নতুনভাবে পরিচিতি পেতে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা