বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর

শ্রীমঙ্গলে জুলাই রাজবন্দি অ্যালায়েন্সের নেতা আটক

Reporter Name / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজার জেলা জুলাই রাজবন্দি অ্যালায়েন্স কমিটির দপ্তর সম্পাদক বাবুলকে সাইবার অপরাধ মামলায় আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে মৌলভীবাজার সদর থানায় স্থানান্তর করা হয় বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আটক বাবুলের স্ত্রী আনোয়ারা বেগম সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে শ্রীমঙ্গল থানার একদল পুলিশ তাদের বাড়িতে গিয়ে ওসি তাকে ডেকেছেন বলে জানান। হার্টের সমস্যার কথা জানিয়ে সকালে যাওয়ার প্রস্তাব দিলেও পুলিশ তাকে জোর করে থানায় নিয়ে যায়। আনোয়ারা বেগমের অভিযোগ, থানায় নেওয়ার পর বাবুলকে মারধর করে লকআপে আটকে রাখা হয়। রাত ৩টা পর্যন্ত পরিবারের সদস্যরা থানার সামনে অপেক্ষা করলেও কোনো তথ্য দেওয়া হয়নি, পরে তাকে মৌলভীবাজার সদর থানায় পাঠিয়ে দেওয়া হয়।

নিজের স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আনোয়ারা বেগম দাবি করেন, বাবুল নির্দোষ। তিনি জানান, আওয়ামী লীগ সরকারের আমলে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় বাবুল গ্রেপ্তার হয়েছিলেন এবং বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের সঙ্গে কারাবাসও করেছেন। তিনি অভিযোগ করেন, পুলিশ তার স্বামীকে স্বৈরাচারী কায়দায় আটক করেছে এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, একটি সাইবার অপরাধ মামলায় তাকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা