সিলেট সিটি করপোরেশন আয়োজিত এক বিশেষ গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। মঞ্চে রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ। অনুষ্ঠানটির শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার।
অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকরা বক্তব্য রাখেন এবং রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।