বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ

Reporter Name / ৪২ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার তায়বাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের সাম্প্রতিক ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মসজিদে নববীকে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোয় এই হামলা ইসলামের পবিত্রতম স্থানগুলোর মর্যাদার ওপর সরাসরি আঘাত। এমন আগ্রাসী কর্মকাণ্ডকে বাংলাদেশ সরকার অগ্রহণযোগ্য হিসেবে বর্ণনা করেছে।

সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব সুরক্ষায় চলমান প্রচেষ্টার প্রতি বাংলাদেশ দৃঢ় সংহতি প্রকাশ করেছে। একইসাথে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী এ ধরনের যেকোনো উসকানিমূলক ও আগ্রাসী তৎপরতাকে বাংলাদেশ সরকার প্রত্যাখ্যান করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা